Core institution management
Custom pricing & terms
* Required fields. After submitting, a PDF copy will automatically download to your device.
অদ্য, 2026 সনে শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সফটওয়্যার এর সেবা প্রাপ্তি সংক্রান্ত এই চুক্তিনামাটি স্বাক্ষরিত হয়। RBD Software & Technology (এখন থেকে 'আরবিডি' নামে উল্লেখিত হবে) — প্রথম পক্ষ এবং
নাম: ........................................প্রধান শিক্ষক/অধ্যক্ষ: ........................................
স্কুল/কলেজ: ........................................উপজেলা: ........................................
জেলা: ........................................বাংলাদেশ
যেহেতু, আরবিডি কর্তৃক প্রণীত 'ক্যাম্পাস মাস্টার' সফটওয়্যারের মাধ্যমে প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের মাসিক বেতন অভিভাবকগণ কর্তৃক নিজস্ব মোবাইলে বিকাশ/নগদ/রকেট/অনলাইন ব্যাংক বা কার্ডের মাধ্যমে পরিশোধ করতে পারবে; যেহেতু, ক্যাম্পাস মাস্টার সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার্থী/শিক্ষক ও স্টাফের উপস্থিতি, বেতন বিল, ক্লাস রুটিন, পরীক্ষার প্রবেশপত্র, ফলাফল প্রস্তুত ও এসএমএসের মাধ্যমে ফলাফল অভিভাবকের নিকট প্রেরণ ইত্যাদি সহ প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম ডিজিটালাইজ করতে সক্ষম; যেহেতু, দ্বিতীয় পক্ষ (প্রতিষ্ঠান কর্তৃপক্ষ) প্রথম পক্ষ কর্তৃক প্রণীত অনলাইন ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সফটওয়্যার ক্যাম্পাস মাস্টার এর কার্যক্রম সম্পর্কে ধারণা লাভে সমর্থ হয় এবং নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে প্রথম পক্ষের সাথে চুক্তিবদ্ধ হয়।
১। মডিউল সমূহ বলতে (১) শিক্ষার্থী ব্যবস্থাপনা (২) মানব সম্পদ ব্যবস্থাপনা (৩) শিক্ষার্থী উপস্থিতি (৪) প্রতিষ্ঠানের শিক্ষক/স্টাফের উপস্থিতি (৫) এসএমএস (৬) রুটিন (৭) প্রতিষ্ঠানের সাধারণ হিসাব ব্যবস্থাপনা (৮) সাধারণ পরীক্ষা ব্যবস্থাপনা (৯) শিক্ষার্থী সংক্রান্ত হিসাব ব্যবস্থাপনা (১০) পে-স্লিপ (১১) প্রতিষ্ঠানের আয়-ব্যয় সংক্রান্ত হিসাব ব্যবস্থাপনা (১২) অনলাইন পেমেন্ট (১৩) প্রতিষ্ঠানের শিক্ষক/স্টাফের বেতন ব্যবস্থাপনা (১৪) ইনভেন্টরি (১৫) সফটওয়্যার ব্যবহারকারী ব্যবস্থাপনা (১৬) সফটওয়্যার সেটিংস (১৭) হেল্প মডিউলকে বুঝাবে।
২। উভয় পক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে দ্বিতীয় পক্ষ অত্র চুক্তিপত্র পরিবর্তন করে এই চুক্তিপত্র সংশোধন করে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মাসিক সার্ভিস চার্জ চলতি বাজার মূল্যে নির্ধারিত করতে পারবে।
৩। দ্বিতীয় পক্ষ নির্ধারিত তারিখের মধ্যে প্রথম পক্ষের নির্ধারিত ফরম্যাট অনুযায়ী এই সফটওয়্যারে ব্যবহার্য যাবতীয় তথ্যসমূহ প্রথম পক্ষকে বুঝিয়ে দিবে এবং প্রিন্টেড কপি সমূহে দ্বিতীয় পক্ষের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্বাক্ষর প্রদান করবেন। উল্লেখ্য, দ্বিতীয় পক্ষ নির্ধারিত তারিখের পর তথ্য প্রদান করলেও তা সফটওয়্যার হ্যান্ডওভারের তারিখের সাথে সম্পর্কযুক্ত হবে না।
৪। দ্বিতীয় পক্ষের চাহিদা ও তথ্য সরবরাহ অনুযায়ী ক্লাস, শিফট, সেকশন অনুসারে ছাত্র-ছাত্রীদের নাম, রোল, জেন্ডার, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের মোবাইল নম্বর সহ প্রথম পক্ষ নিজ দায়িত্বে উল্লেখিত ডেটা সমূহ সফটওয়্যারে এন্ট্রি করে দিবে এবং ছাত্র-ছাত্রীদের বিস্তারিত তথ্য সংরক্ষণের অপশনসহ দ্বিতীয় পক্ষকে বুঝিয়ে দিবে। একই সাথে শিক্ষকগণের নাম, জেন্ডার, ধর্ম, পদবী, মোবাইল নম্বর সমূহ সফটওয়্যারে এন্ট্রি করে দিবে। যথাসময়ের মধ্যে সরবরাহকৃত সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দের পাসপোর্ট আকারের ছবিও প্রথম পক্ষ সংযুক্ত করে দিবে।
৫। দ্বিতীয় পক্ষ টাইম এ্যাটেনডেন্স মেশিন ব্যবহার করতে চাইলে, প্রথম পক্ষ তা সফটওয়্যারের সাথে ইন্টিগ্রেশনের ব্যবস্থা করবে। মেশিনের কোন প্রকার ত্রুটি-বিচ্যুতি জনিত কারণে দ্বিতীয় পক্ষ সফটওয়্যার বা অন্য কোন সার্ভিসের কোন প্রকার বিল প্রদানে বিলম্ব করতে পারবেনা।
৬। প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষের প্রকল্পের নিরাপত্তা ও সুবিধার জন্য প্রশাসনিক নিয়মানুযায়ী হিসাব রক্ষক, অপারেটর, শ্রেণী শিক্ষক, বিষয় ভিত্তিক শিক্ষক, হিসাব রক্ষক (প্রযোজ্য ক্ষেত্রে) ও এডমিন হিসেবে ভিন্ন ভিন্ন ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদানের ব্যবস্থা করবে।
৭। প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে সফটওয়্যার পূর্ণাঙ্গ অধিকার বুঝিয়ে দেয়ার সময় নিরাপত্তা ও গোপনীয়তার স্বার্থে দ্বিতীয় পক্ষ তার এডমিন প্যানেলের পাসওয়ার্ড পরিবর্তন করে নিবেন। কাস্টমার সার্ভিস গ্রহণের পরপরই দ্বিতীয় পক্ষ পাসওয়ার্ড নিজ দায়িত্বে পুনরায় পরিবর্তন করে নিবে।
৮। দ্বিতীয় পক্ষের গুরুত্বপূর্ণ ডাটা সমূহ প্রথম পক্ষ নিয়ন্ত্রণাধীন অনলাইন সার্ভারে সংরক্ষিত থাকবে। প্রথম পক্ষ নিজ দায়িত্বে ব্যাকআপ সংরক্ষণ করবে এবং চাওয়া মাত্র ডাটা সরবরাহ করতে বাধ্য থাকবে। কোন রকম আবেদন ছাড়া ২ মাসের বেশি সময় বিল বকেয়া অবস্থায় আইডি বন্ধ থাকলে সমস্ত ডাটা মুছে ফেলা হতে পারে এবং দ্বিতীয় পক্ষের কোন দাবি গ্রহণযোগ্য হবে না।
৯। প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিপূর্ণ সফটওয়্যার তৈরির কাজ সম্পাদন পূর্বক নির্ধারিত তারিখের মধ্যে হস্তান্তর করবে এবং ধাপে ধাপে দ্বিতীয় পক্ষের নিযুক্ত ব্যক্তিকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করবে।
১০। চুক্তির সময় দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষকে প্যাকেজ অনুযায়ী ছাত্র-ছাত্রী প্রতি ধার্যকৃত সম্পূর্ণ অর্থ অনলাইনে জমা দিবেন। একাউন্টস পে-ই চেকের ক্ষেত্রে এমআইসিআর অনলাইন চেক হতে হবে এবং প্রথম পক্ষের একাউন্টে অর্থ কালেকশন না হলে মানি রিসিপ্ট কার্যকর বলে গণ্য হবে না।
১১। এই চুক্তিনামায় উল্লেখিত সেবা সমূহ প্রদানের জন্য RBD Software & Technology (আরবিডি)-কে স্কুল কর্তৃপক্ষ কর্তৃক নির্বাচিত প্যাকেজ অনুযায়ী প্রতি শিক্ষার্থী ভিত্তিক নির্ধারিত হারে প্রদান করতে হবে। অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রাপ্য অর্থ সরাসরি আরবিডির নির্ধারিত একাউন্টে জমা হবে।
১২। নির্ধারিত সার্ভিস চার্জসমূহ চলতি মাসের ০৫ (পাঁচ) তারিখের মধ্যেই পরিশোধ করতে হবে। অন্যথায় প্রথম পক্ষ সার্ভিস স্থগিত করতে পারবে এবং প্রথম পক্ষ দায়ী থাকবে না।
১৩। এসএমএস ব্যবহারের ক্ষেত্রে দ্বিতীয় পক্ষ প্রি-পেইড আকারে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অগ্রিম পেমেন্ট সাপেক্ষে বর্তমানে নির্ধারিত মূল্য (এসএমএস প্রতি ০.৪০ টাকা) হারে ক্রয় করবে। সরকার ও মোবাইল কোম্পানী কর্তৃক মূল্য পরিবর্তন হলে এসএমএস এর মূল্য ও পরিবর্তিত হতে পারে।
১৪। এসএমএস এর যে কোন অপব্যবহার/রাষ্ট্রবিরোধী প্রচার/রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার ইত্যাদি ক্ষেত্রে এসএমএস ব্যবহারকারী দ্বিতীয় পক্ষই দায়ী থাকবেন।
১৫। এসএমএস এর যে কোন অপব্যবহার/রাষ্ট্রবিরোধী প্রচার/রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার ইত্যাদি ক্ষেত্রে দ্বিতীয় পক্ষ এককভাবে দায়ী থাকবেন এবং প্রথম পক্ষ সম্পূর্ণভাবে দায়মুক্তি পাবে। আর্থিক-লেনদেন সংক্রান্ত বিষয়সমূহ সম্পূর্ণভাবে দ্বিতীয় পক্ষের এখতিয়ারভুক্ত থাকবে।
১৬। দ্বিতীয় পক্ষ কম্পিউটার/ল্যাপটপ/প্রিন্টার/মডেম ইত্যাদি নষ্টের কারণে বা জনবলের অভাব ইত্যাদি কারণে সফটওয়্যার ব্যবহারে যথাযথ আউটপুট নিতে ব্যর্থ হলে প্রথম পক্ষের প্রাপ্ত বিল বা সার্ভিস চার্জ সমূহ প্রদান বিলম্ব বা স্থগিত করতে পারবে না।
১৭। প্রতি পরীক্ষার পূর্বে, প্রথম পক্ষের স্থানীয় প্রতিনিধি দ্বিতীয় পক্ষের শিক্ষকমন্ডলীকে মার্ক ইনপুট সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করবে। পরীক্ষার মার্ক সমূহ দ্বিতীয় পক্ষ নিজ দায়িত্বে ইনপুট করবেন।
১৮। একাউন্টস মডিউলের ক্ষেত্রে, সফটওয়্যার হ্যান্ডওভার এর তারিখ পর্যন্ত সর্বশেষ ক্লোজিং ব্যালান্স/জের থেকে একাউন্টিং শুরু হবে। পূর্বের ভাউচার এন্ট্রি ও পূর্বের হিসাব মেলানোর দায়িত্ব প্রথম পক্ষ গ্রহণ করবে না।
১৯। দ্বিতীয় পক্ষের সফটওয়্যার সংক্রান্ত যাবতীয় সমস্যা প্রথম পক্ষ অনলাইনে ও টেলিযোগাযোগের মাধ্যমে যত দ্রুত সম্ভব সমাধান করবে। প্রয়োজনে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে সমাধানের ব্যবস্থা করবে (৩ কর্মদিবস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে)।
২০। দ্বিতীয় পক্ষ যদি চুক্তির মেয়াদ থাকা অবস্থায় সফটওয়্যার ব্যবহার করতে না চান, তাহলে অন্তত ২ মাস পূর্বে সকল বকেয়া পরিশোধ পূর্বক লিখিত আবেদন করতে হবে।
এমতাবস্থায়, আমরা উভয় পক্ষ চুক্তিপত্রের সকল তথ্য ও শর্তসমূহের মর্ম উপলব্ধি করে নিম্নোক্ত স্বাক্ষীগণের উপস্থিতিতে অদ্য ইং তারিখ অত্র চুক্তিনামায় স্বাক্ষর প্রদান করছি।
১।
২।
১।
২।
Helpline: 09617-600800